দেশজুড়ে

কুমিল্লায় মলম পার্টির সক্রিয় ৩ সদস্য আটক

  জাগোকন্ঠ ২৭ আগস্ট ২০২২ , ৩:৫২ পূর্বাহ্ণ

কুমিল্লায় মলম পার্টির সক্রিয় তিন সদস্যকে আটক করেছে মেঘনা থানা পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) জেলার মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ আনা পাকা (গলানো) স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক হওয়া মলম পার্টির সদস্যরা হলেন, মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে সাকিব হাসান (২১), শিকিরগাঁও এর মো. বাদল মিয়ার ছেলে মো. মুন্না (১৮) ও মাতাবেরকান্দি গ্রামের সত্য চন্দ্র দাসের ছেলে বিপ্লব দাস (২৫)।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন।

ওসি বলেন, আটক হওয়া মলম পার্টির তিন সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর: