দেশজুড়ে

গোসাইরহাট উপজেলা বিএনপির বিজয় মিছিল অনুষ্ঠিত

  জাগো কণ্ঠ ডেস্ক ৬ আগস্ট ২০২৫ , ২:৪১ অপরাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গোসাইরহাট বিজয় মিছিল করেছে বিএনপির শত শত নেতাকর্মী। ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এই বিজয় মিছিল সফল করতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত বিএনপির নেতাকর্মী এতে অংশ নেয়।

বুধবার বিকাল ৪টায় গোসাইরহাট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল করে উপজেলা বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মোবারক ঢালী, আক্তার হোসেন নান্টু খান, জিয়াউর রহমান জমাদার, হাবিবুর রহমান ঘরামী, পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান গোলাম মোস্তাফা, আলাউদ্দিন সরদার, দেলোয়ার শিকারী, উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত চৌকিদার, সাধারন সম্পাদক আনোয়ার সরদার, সাখাওয়াত হোসেন সুজন হাওলাদার। স্বেচ্ছাসেবকদল নেতা মোজাম্মেল রাড়ী। যুবদল নেতা বিল্লাল হোসেন সরদার, কানন ফারুক। পৌরসভা যুবদল নেতা কালু,সাধারন সম্পাদক শায়েনশা সিকদার। ছাত্রদল নেতা ফারুক বয়াতী, মোঃমাহমুদুল হাসান শিমুল , জুনায়েদ ঢালী সাইফুল ইসলাম,। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল,কৃষকদল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

হিরু/আই