দেশজুড়ে

নোবিপ্রবির বিবি খাদিজা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ

  জাগো কণ্ঠ ডেস্ক ৭ এপ্রিল ২০২৫ , ২:১৩ অপরাহ্ণ

মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তার এই নিয়োগ বিবেচিত হবে। এই নিয়োগ ৮ এপ্রিল ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে। এ নিয়োগের ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও সুযোগ সুবিধা পাবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

দায়িত্ব পেয়ে হযরত বিবি খাদিজা হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হল প্রশাসনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবার ও প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

 

নো/বি/আই

আরও খবর: