দেশজুড়ে

দেওয়ানগঞ্জে দলীয় সমর্থন প্রত্যাশী শাকিরুজ্জামান রাখাল

  জাগোকন্ঠ ২৪ জানুয়ারি ২০২৪ , ১২:৪১ অপরাহ্ণ

নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তৃণমূল রাজনীতিতে পরীক্ষিত নেতা বাহাদুরাবাদ ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল ।

তাকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে তিনি পরিচিত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের হাইকমান্ড তাকেই সমর্থন করবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা।

স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে তার রাজনৈতিক জীবনের শুরু। বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৯৬ সালে জামালপুর -১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে ছাত্রলীগের কর্মী হিসেবে অগ্রণী ভূমিকা রাখেন।এমনকি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষে তিনি ও তার নেতাকর্মীদের নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে বিজয় ছিনিয়ে আনেন। ১৯৯৯ সালে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক হত্যার মিথ্যা অভিযোগে শাকিরুজ্জামান রাখালকে আসামি করে মামলা করেন।এ মামলায় ১৮ মাস কারাবরণ করেন। তিনি রাজনৈতিক কারণে বিভিন্ন সময় কারাবন্দী হোন।

২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার সহোদর ভাই সোলাইমান হোসেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত করেন। বর্তমানে সোলাইমান হোসেন উপজেলা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শাকিরুজ্জামান রাখাল চেয়ারম্যান বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গ্রামীণ রাস্তা -ঘাটের ব্যাপক উন্নয়ন করেন।

আরও খবর: