আন্তর্জাতিক

মাঝ আকাশে আগুন, আবুধাবিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:১৭ পূর্বাহ্ণ

এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

শুক্রবার সকালে আবুধাবি থেকে কালিকট যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

এয়ার ইন্ডিয়ার বিমানে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লাগার ঘটনা ঘটে বলেই প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইঞ্জিনে আগুন দেখেই বিমানটিকে আবুধাবি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা সকল যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে।

আরও খবর: