জাগোকন্ঠ ২৩ এপ্রিল ২০২৩ , ১:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সদ্যঘোষিত স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলো কিশোরগঞ্জে’র কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মো.মোকারম
বুধবার (২০এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়, ২১৫ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মো. মোকারম কে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক করায় তার সমর্থক’রা মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে শুভেচ্ছাও অভিনন্দন জানিয়ে পোস্ট করে। এতে নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্চাস ছড়িয়ে পড়ে এবং কিশোরগঞ্জ এর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলামকে ফুল দিয়ে ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি জি এস শরীফ শুভেচ্ছা জানান।
মো.মোকারম বলেন, দেশ অত্যন্ত সংকটের মধ্যে আছে। এই সংকটের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে আন্দোলন হচ্ছে,বিভাগীয় সমাবেশ হচ্ছে। ‘দেশব্যাপী সরকারের দুর্নীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের মাঝে এখন নাভিশ্বাস। জনগণ এ থেকে মুক্তি চায়।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



