দেশজুড়ে

স্বরাষ্ট্রমন্ত্রী আগমনে গোসাইরহাটে কুচাইপট্টি ইউনিয়ন আঃলীগ নেতা “খোকা বেপারীর বিশাল মিছিল

  জাগোকন্ঠ ১০ মার্চ ২০২৩ , ৩:৪৮ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম’পি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এম’পি, শরীয়তপুর (০১) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুও শরীয়তপুর (০৩) আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের আগমনে গোসাইরহাটে কুচাইপট্টি ইউনিয়ন আঃলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ ইমাম হোসেন খোকন বেপারীর পক্ষ থেকে বিশাল মিছিলের শোডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৫ টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী গোসাইরহাট থানার নবনির্মিত ছয় তলা বিশিষ্ট ভবন উদ্বোধনের পর গোসাইরহাট গো” হাটে বিশাল জনসভায় অংশ নেন। পরে কুচাইপট্টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতৃবৃন্দদের নিয়ে নৌ পথে এসে নাহিম ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই, নাহিম ভাই বৃহত্তর এক মিশিল করেছেন মোঃইমাম হোসেন খোকন বেপারী।

জনসমাবেশে ১০ হাজার মানুষের উপস্থিততে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন,
স্মার্ট বাংলাদেশের পুলিশ এখন থেকে দেশের মানুষকে স্মার্ট সেবা দিতে প্রস্তুত। পুলিশের সেবায় জনগন এখন খুশি।দেশের মানুষ কখনওই জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয়নি এবং এ জন্যই আমরা সহজে জঙ্গিদের নিবৃত করতে পেরেছি।

তিনি আরো বলেন, প্রাধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যতিক্রম ধর্মী একজন রাষ্টপ্রধান। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষেই বেঁচে আছেন। গোসাইরহাট উপজেলা হচ্ছে আওয়ামীলীগের ঘাটি। আগামীকাল নির্বাচনে শরীয়তপুর(০৩) আসনে নাহিম রাজ্জাককে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করে শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি। আগামী ২০৪১ সালের মধ্যে দেশ বিশ্বের মধ্যেম আয়ের দেশে রুপান্তরিত হবে।

গোসাইরহাট উপজেলা আঃলীগের সভাপতি শাহাজাহান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর(২), বিশেষ অতিথি শরীয়তপুর- ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু) , শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা আঃলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আঃলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে,।

এসময় মিছিলে অংশগ্রহন করেন, কুচাইপট্টি ইউনিয়ন আঃলীগের সভাপতি মোশারফ হোসেন গাজী,৫নং ওয়ার্ড আঃলীগের সভাপতি নুরুল হক গাজী, প্রমুখ।

শাহাদাত হোসেন,শরীয়তপুর

আরও খবর: