জাগো কণ্ঠ ডেস্ক ১৪ মার্চ ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহান সরদার সেলিম (২১) মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় ২৫ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ জাহান সরদার সেলিম আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় (বেড-১৮) মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে ২ জন এবং এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা গিয়েছিলেন। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে গুলিস্তানের ঘটনায় আমাদের এখানে আরও ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।


















