আন্তর্জাতিক

সম্প্রীতি ও মানবতার  বার্তা দিয়ে  We are The Common People এর ২৫ সে বৈশাখ  উদযাপন

  জাগোকন্ঠ ১১ মে ২০২৩ , ১১:১৩ পূর্বাহ্ণ

কলকাতা প্রতিনিধি:

কলকাতার ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) জন্মগ্রহণ করেছিলেন। সেই কারণে ২৫ বৈশাখ দিনটি পালিত হয় রবীন্দ্র জয়ন্তী হিসেবে। এই দিনটি আপামর বাঙালি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করেন বিশ্ব কবিকে।

বাঙালির অস্তিত্ব ও চেতনার সঙ্গে রবীন্দ্রনাথ মিশে আছেন ওতপ্রোতভাবে। তিনি সকল মানুষের কথা এবং সামগ্রিক সাম্যের বাণী প্রচার করতে চেয়েছেন। তার আদর্শ কে হাতিয়ার করে ছাত্র যুবদের মধ্যে কাজ করেচলা  সংগঠন  We are The Common People এর একটি ছাত্র -যুব প্রতিনিধিদল রবীন্দ্রনাথের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। ছাত্র যুবদের রবীন্দ্রনাথের মানবতা ও অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে সুন্দর সমাজ গঠনে লড়াই  চালিয়ে যেতে নতুনকরে শপথ নেয়  We are The Common People এর সদস্যরা।

আরও খবর: