দেশজুড়ে

শরীয়তপুরে কালবৈশাখী ঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

  জাগোকন্ঠ ১৭ এপ্রিল ২০২৪ , ১২:৪৮ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের গোসাইরহাটে খালার বাড়িতে যাওয়ার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সানজিদা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পৌর এলাকার উত্তর হাটুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সানজিদা স্থানীয় ৬৪ নং হাটুরিয়া বাগান বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং ঐ এলাকার মনির খানের মেয়ে, দুই বোনের মধ্যে সে ছোট ছিলো। বিদ্যুৎ কর্মীদের দ্বায়িত্ব অবহেলায় এঘটনা ঘটেছে বলে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা।

আজ সকালে সানজিদা তার খালার বাড়িতে যাওয়ার সময় তার সাথে ছিলেন সাহারা নামের আরেক শিশু দুজন ঐ পথ দিয়ে যাওয়ার সময় মাটিতে পড়ে থাকা বিদ্যুৎএর ছিড়া তার সানজিদার পায়ে লাগে তখন তাকে পৃষ্ট করতে দেখে সাহারার চিৎকার করে আশপাশের লোকজন জরো করে এরপরে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

স্থানীয় কাউন্সিলর বিপ্লব ঢালী বলেন, বাড়ীর পাশে বিদ্যুৎএর তার গতকাল কালবৈশাখী ঝড়ে ছিড়ে থাকায় ঐরাস্তা দিয়ে সকালে সানজিদা যাওয়ার সময় তার পায়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ পুষ্পেন দেবনাথ বলেন, বিদ্যুৎপৃষ্ঠে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তী আইনী ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও খবর: