লক্ষ্মীপুর প্রতিনিধি: দারিদ্র বিমোচনে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ ১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র শহর সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবার অধিদপ্তরের উপ-পরিচালন নুরুল ইসলাম পাটওয়ারী। এসময় কার্যালয়ের আবদুর হাই, আবদুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ৭৬ জনের মাঝে ৩৪ লাখ ৪০ হাজার হাজার ক্ষুদ্র ঋণের চেক তুলে দেন।