দেশজুড়ে

রাজবাড়ীতে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

  জাগো কণ্ঠ ডেস্ক ২৮ এপ্রিল ২০২৩ , ১০:০৭ পূর্বাহ্ণ

রাজবাড়ী সদর উপজেলায় ৩ কৃষকের প্রায় এক একর জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগের নেতা-কর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার রমাকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামের ডিংরার বিলে কৃষক মাসুম আলী শিকদার, সেকেন শিকদার ও আবুল হোসেন শিকদারের জমির ধান কেটে দেন তারা।

জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী তিন কৃষকের প্রায় এক একর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

জানা যায়, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ। সেই আহ্বানে সাড়া দিয়েই রাজবাড়ী জেলা যুবলীগ কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দেয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া সোহেল বলেন, চলতি বছরে সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় সারাদেশের কৃষক। তাই কৃষকদের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা রাজবাড়ী জেলা যুবলীগ আজ কৃষকদের পাঁশে দাঁড়িয়েছি। তীব্র গরম ও তপ্ত রোদের মধ্যে কৃষকের ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

কৃষক মাসুম আলী শিকদার বলেন, আমার ৩০ শতাংশ জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। আর্থিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। বিনামূল্যে যুবলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

আরও খবর: