জাগোকন্ঠ ৩০ ডিসেম্বর ২০২২ , ১২:০৮ অপরাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার আরশিনগর ইউনিয়নে ৫০ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি প্রদান ও ২০২১ সালের কার্যমুল্যায়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানস্বরুপ সম্মাননা পুরস্কার প্রদান করেন মেধাবিকাশ ছাত্রকল্যাণ সংস্থা।
৩০ ডিসেম্বর (শুক্রবার) সকালে সাদর আলী আমিন বেপারী বাড়ি মাঠে মেধাবিকাশ ছাত্রকল্যাণ সংস্থার আয়োজনে এককালীন উপবৃত্তি প্রদান ও ৫০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২১ সালের কার্যমুল্যায়নে জেলার কৃতি সন্তানদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান স্বরুপ ১২ জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ও শরীয়তপুর জেলার শিক্ষা বিস্তারে সংগঠনটি ২০০৫ খ্রি. হতে অদ্যাবধি পর্যন্ত ডা. হেদায়েতুল ইসলাম একক অর্থায়নে প্রায় ৮০০ জন কৃতি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ঢাকা মনোরোগ ক্লিনিক (প্রা: লি;) এর চেয়ারম্যান অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট ও সাবেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ড. মঞ্জুরুল ইসলাম সাউথইস্ট বিশ্নবিদ্যালয় প্রাক্তন উপদেষ্টা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য, ও বাংলাদেশের প্রথম নারী উপাচার্য ড. ফারজানা ইসলাম , বেঙ্গল এয়ার লিফট গ্রুপের নির্বাহী পরিচালক মো: আলাউদ্দিন মিয়া এফসিএ,মেধাবিকাশ ছাত্র কল্যাণ সংস্থা সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হেলাল।










