জাগো কণ্ঠ ডেস্ক ১৯ মার্চ ২০২৫ , ১১:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
মিরপুরের সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের উদ্যোগে মাহে রমজানের শিক্ষা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১ নম্বর গ্রান্ড প্রিন্স হোটেলে মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন আলী বলেন,গত ১৬ বছর পর আমরা স্বাধীন গণমাধ্যম পেয়েছি। সাংবাদিকরা এতদিন নিরপেক্ষভাবে কথা বলতে পারেনি। সাংবাদিকরা এখন স্বাধীনতা পেয়েছে।
প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার আলমগীর হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। অনেক সময় দেখা যায় অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়। তাই সকল সাংবাদিকের ঐক্য থাকা প্রয়োজন।এসময় তিনি বর্তমান প্রেক্ষাপটকে ইঙ্গিত করে আরো বলেন,সাংবাদিকরা যেন সাংবাদিকদের বিরুদ্ধেই সাংবাদিকতা না করে। এতে সাংবাদিকতা পেশায় আরো ঝুঁকি বাড়বে।
আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনার প্রসঙ্গে সাংবাদিকদের নির্যাতনের কথা উল্লেখ করেন সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম। তার বক্তব্যে বলেন, একটি মহল সাংবাদিকদের দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য সব সময় চেষ্টা করে, আর সফল না হলেই নানা ট্যাগ লাগিয়ে দেয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি জামায়াতের ট্যাগ এবং বর্তমানে আওয়ামী ট্যাগ লাগিয়ে স্বাধীন গণমাধ্যমকে হরণ করছে একটি মহল। তাই তাদের সতর্ক এবং সাংবাদিকদের ঐক্য হওয়ার কোথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ইমন ও সাজেদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী মুবিন, সহ সাংগঠনিক সম্পাদক এস এম আর শহিদ, অর্থ বিষয়ক সম্পাদক কামরুল হাসান সোহাগ, দপ্তর সম্পাদক বাহাউদ্দীন তালুকদার,সদস্য আব্দুস সালাম মিতুল ও তুষার আহমেদ,রাজু আহমেদ,এসএম জীবন, আসাদুজ্জামা নূর,মোখলেস খান ও বাবু।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সভাপতি খান সেলিম, এস এম আফজাল হোসেন সহ মিরপুরের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মি/স/আই











