রাজধানী

মিরপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

  জাগো কণ্ঠ ডেস্ক ৩ সেপ্টেম্বর ২০২২ , ৮:৪৬ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুর মডেল থানার শেওড়াপাড়া এলাকার নির্মাণাধীন ভবনের চারতলার ছাদ থেকে পড়ে বাবুল হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সকালে মিরপুর থেকে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মিরপুরে নির্মাণাধীন ভবনের দেখাশোনার কাজ করতেন।

আরও খবর: