জাগো কন্ঠ ২৯ অক্টোবর ২০২৫ , ১:২৭ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন উপলক্ষ্যে”সর্বোচ্চ রেমিটেন্স গ্রহীতাদের স্কুলগামী মেয়েদেরকে পরিবেশবান্ধব বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষি ব্যাংক ভেদরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম। প্রধান অতিথি এক বক্তব্যে বলেন, ফরিদপুর বিভাগের মধ্য ভেদরগঞ্জ শাখা ২০২৪-২৫ অর্থ বছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদান করে যা প্রায় ২৯ কোটি টাকা। এবং ভেদরগঞ্জ শাখার সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহীতা হাজেরা বেগমের স্কুলগামী মেয়ে জোবাইদা করিম রাইয়ানকে বাংলাদেশ কৃষি ব্যাংক একটি বাই সাইকেল উপহার দিয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে দুটি স্কিম চালু করে। যা তারুণ্য সঞ্চয় স্কীক এবং দৈনিক মুনাফা ভিক্তিক সঞ্চয় স্কীম। এতে তরুনদের সঞ্চয় বৃদ্ধি করার জন্য ভালো একটি উদ্যোগ।
প্রধান অতিথি একজন শিক্ষার্থীকে বাইসাইকেল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের হাতে বিশেষ উপহার তুলেদেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি ব্যাংকের শরীয়তপুর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মেহেদি হাসান,এছাড়া সম্মানীত অতিথি হিসাবে ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমি
শনার ভূমি কে এম রাফসান রাব্বীসহ মুক্তিযোদ্ধা ভেদরগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা।







