দেশজুড়ে

ভেদরগঞ্জ উপজেলা সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

  জাগো কণ্ঠ ডেস্ক ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২:৪৫ অপরাহ্ণ

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধিঃ

উপজেলার সার্বিক উন্নয়নের জন্য করনী বিষয়ে ভেদরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান উপজেলারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকদের মধ্যে বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুজ্জামান খান, দৈনিক হুংকার পত্রিকার বার্তা সম্পাদক এম হারুন অর রশীদ,দৈনিক যুগান্তর (উপজেলা) ও নাগরিক টিভি জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু,
চ্যানেল এস প্রতিনিধি সাইফুল ইসলাম,দৈনিক গনমুক্তি প্রতিনিধি মেহেদী হাসান শফি,দৈনিক রুদ্রবার্তা প্রতিনিধি মোঃ নাছির খান, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি শাহিন আহম্মেদ, দৈনিক হুংকার প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন,আজকে আমাদের উপজেলার যে অবস্থায় আছে তার থেকে জীবন মানের উন্নয়ন করতে পারি তার জন্য কাজ করতে চাই। এর জন্য সাংবাদিকদের গঠনমুলক সমালোচনা ও সহযোগিতা চাই।

 

 

হিরু/আই

আরও খবর: