দেশজুড়ে

ভেদরগঞ্জে শ্রমিকদল নেতার পিতা তমিজ খানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন

  জাগো কন্ঠ ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১:৫৬ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার, নিজস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের ভেদরগঞ্জে শ্রমিকদল নেতার পিতা মরহুম তমিজ খাঁনের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোঙ্গলবার ২৩ সেপ্টেম্বর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সূর্যমনি, খান বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় ঐ এলাকার ৮০০ লোকের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়।

নারায়ণপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মামুন খানের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন রাড়ী। উপজেলা শ্রমিক দলের আহবায়ক লিটন সিকদার। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রাসেল চৌকিদার সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।