জাগো কণ্ঠ ডেস্ক ৮ অক্টোবর ২০২২ , ২:৫০ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
“এসো সবাই শপথ করি, মা ইলিশ রক্ষা করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মা ইলিশ মাছ আহরণ বন্ধে ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এর মাঝের চর মোল্লার বাজারে জেলেদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়ায় শরীয়তপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির উদ্যোগ ও জেলা প্রশাসকের দুর্যোগ ও ত্রাণ শাখা হতে ২০০ জন জেলেদের মাঝে ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, এবং উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনূস আলী মোল্লা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলেদের ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে নিষেধ করেন। ইলিশের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব বিষয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া সরকার ভেদরগঞ্জ উপজেলার ১০১৩৮ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ২৫৩.৪৫ মে: টন চাল বরাদ্দ দিয়েছে যা অচিরেই বিতরণ করা হবে বলে তাদের জানানো হয়।








