জাগোকন্ঠ ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ২:২৩ অপরাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ বাজার টু সখিপুর সড়ক ও নারয়নপুর মোড়, কাশেমপুর মনোয়ারা সিকদার কলেজ, খায়েরপট্রি ও নরসিংহপুর বাজার এলাকায় রাতের আধাঁরে সড়কে গাছের গুড়ি ফেলে ট্রাক থামিয়ে চালকদের সর্বশ্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ২১ ফেব্রুয়ারী ০১৩০৮৫২৬৮৪৮ নাম্বার থেকে খুলনা মেট্রো ট (১১-২০৯১) ট্রাক চালক ইসমাইল নেওয়াজ যার ঠিকানা চিতলমুড়ি,বাগেরহাট, খুলনা।তিনি জানান আগের দিন ২০ ফেব্রুয়ারী রাত ৩ টার দিকে শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ টু সখিপুর এলাকার কোড়ালতলী ভেদরগঞ্জ ফায়ারসার্ভিস সড়কে গাছ ফেলে কালো পোষাক পরা ও মুখ বাধা ৮ থেকে ১০ কিশোর বয়সের ছিন্তাইকারী দেশী অস্র নিয়ে আমার গাড়ীতে হামলা চালিয়ে আমাদের ২টি মোবাইল ও নগদ ২৯ হাজার সাতশত টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ডাকাত দল পালিয়ে যায়। আমি ফেরী ঘাটের সবাইকে বিষয়টি জানিয়েছি থানায় কোন অভিযোগ করিনি।
চট্রগ্রাম মেট্রো চ ১১-৫২২৭ ট্রাকের চালক ইউসুফ আলী শেখ জানান মাঝে মধ্যেই রাতের আঁধারে আমাদেরকে এ পথের নারায়নপুর মোড়, খায়েরপট্রি নরসিংহপুর ও বাইপাস সড়ক ভেদরগঞ্জ বাজার টু সখিপুর সড়ক এলাকায় ছিন্তাইকারীদের শিকারে পরিণত হতে হয়। পুলিশ ও প্রশাসন আরও তৎপর হলে আমরা নিরাপদে যাতায়ত করতে পারি। এ এলাকার সড়ক গুলো ক্ষতিগ্রস্থ থাকায় আমাদেরকে নির্জন জায়গায় ছিন্তাইকারীরা সহজে ঘায়েল করতে পারে।
স্থানীয় সুত্রে জানা যায়, এ আঞ্চলিক মহাসড়কের ওপর দিয়ে খুলনা-চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের ২১টি জেলার কয়েক হাজার যানবাহন প্রতিদিন চলাচল করছে। তবে সড়কটি দীর্ঘ ১০ বছর ধরে খানাখন্দ থাকায় এ রুটে গাড়ি চলাচলে খুবই বিপদজনক। জরুরী কোন রোগী নিয়ে শরীয়তপুর পর্যন্ত যেতে না যেতেই না জানি শেষ নিঃশ্বাস চলে যায়। তাই নিয়মনীতি না মেনে মাঝে মাঝে ভেদরগঞ্জ টু সখিপুর সড়ক ব্যবহার করে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (আইজিপি পদক প্রাপ্ত ) মোঃ আসাদুজ্জামান হাওলাদার বলেন, আমরা ইতিমধ্যে ডাকাতি মামলার অনেক আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তবে গত শুক্রুবারের ইসমাইল নেওয়াজের ঘটনা আপনার থেকে শুনলাম। বিষটি নিয়ে তার কাছ থেকে অভিযোগ পেলে আমরা মাললা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বাহালুল খান বাহার বলেন, আমি ঘটনাটি আপনার মাধ্যমেই শুনেছি। তবে সেদিন কেউ আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়নি। এর আগে ডাকাত দলের ২ জনকে আটক করা হয়েছিলো। আমাদের বিভিন্ন সময়ের অভিযোগের বিষয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ছিন্তাই করা মোবাইলের লোকেশন খোজ করা হচ্ছে। ২১ তারিখ রাতের ঘটনাটির বিষয় আমাদের হাতে তথ্য এসেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, শরীয়তপুর চাঁদপুর মহাসড়কে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটছে বিভিন্ন গণমাধ্যমে দেখছি। ২১ শে ফেব্রুয়ারি রাতের ঘটনার বিষয় আমার কাছেও কিছু তথ্য এসেছে। তাই বিষটিকে গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য আমাদের সখিপুর ও ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জকে এ বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।












