জাগো কন্ঠ ২৯ ডিসেম্বর ২০২৫ , ১২:৩২ অপরাহ্ণ
আগামী বছরও চীন বাংলাদেশিদের জন্য ভিসা ফি অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। আগের ভিসা ফি’তেই ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এ ঘোষণা দেয়।
দূতাবাস জানায়, হ্রাস করা ভিসা ফি আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। জনগণের মধ্যে বিনিময় সহজতর করার জন্য, বাংলাদেশে চীনা দূতাবাস ভিসা ফি হ্রাস অব্যাহত রাখবে।















