দেশজুড়ে

বিজয় দিবসে হিন্দি গানে নেচে সমালোচনায় ইউপি সদস্য

  জাগোকন্ঠ ২২ ডিসেম্বর ২০২২ , ১২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  মঞ্চে হিন্দি গানে নেচে বিতর্ক সৃষ্টি করেছেন আবু তালেব নামের এক ইউপি সদস্য। তার নাচের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

আবু তালেব রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
জানা গেছে, মহান বিজয় দিবসের দিনে নানা কর্মসূচি পালন করে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুব ইউনিয়ন পরিষদ। কর্মসূচির এক পর্যায়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। ওই অনুষ্ঠানে হিন্দি গানের তালে এক নারীর সঙ্গে মঞ্চে উঠে নাচেন আবু তালেব নামের ওই ইউপি সদস্য।
১ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বিজয় দিবসের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে মঞ্চে হিন্দি গানে তাল মিলিয়ে নাচছিলেন এক নারী। এমন সময় মঞ্চে উঠে তার সঙ্গে নাচতে শুরু করেন ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবু তালেব।
তবে নবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর জাগো নিউজকে বলেন, বিজয় দিবস উদযাপনে সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বিজয় র্যালি করা হয়। দুপুরে অসহায় দুস্থদের কম্বল বিতরণ করা হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এতে স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মী, শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের গান বাজানো হয়েছে। ওই সময় উপস্থিত পাবলিকের অনুরোধে ওই মেম্বর মঞ্চে উঠে একটি গানের সঙ্গে নৃত্য করেছেন।

চেয়ারম্যান আরও বলেন, আবু তালেব একজন সাংস্কৃতিক মনা মানুষ। তবে সেটা অশ্লীল কোনো নৃত্য না। মাত্র কয়েক মিনিট গানটি বাজার পর বন্ধ করে দেওয়া হয়। আর মেম্বারের সঙ্গে যে মেয়েটি নৃত্য করছে, সে বিকাশ শিল্প গোষ্ঠীর।

আরও খবর: