দেশজুড়ে

বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির ঢাকা মহানগর কমিটির আলোচনা সভা

  জাগোকন্ঠ ২ সেপ্টেম্বর ২০২৩ , ৯:১৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির ঢাকা মহানগর কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ির কার্যালয়।

ঢাকা মহানগর সভাপতি হাকীম মো. দেলোয়ার হোসেন দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হাকীম হাজী মো. হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাকীম মোঃ জুয়েল, হাকীম আল সালাম, প্রচার সম্পাদক হাকীম আবু তাহের ও সাংস্কৃতিক সম্পাদক হাকীম মোঃ খন্দকার মাসুদ রানা।

সভা পরিচালনা করেন ঢাকা মহানগর এর সাধারণ সম্পাদক হাকীম মো.মুক্তার হোসেন। এতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর সিনিয়র সহ-সভাপতি হাকীম আলী আজগর ইসলাম বাবু, সহ-সভাপতি হাকীম শাহজাহান তপাদার, সাংগঠনিক সম্পাদক মো. বাতেন,প্রচার সম্পাদক হাকীম মোঃ মানিক শিকদার, দপ্তর সম্পাদক হাকীম মোঃ হাবিবুর রহমান হাবিব, মহানগর নেতা মোঃ বাবুল বেপারী সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

সভায় আলোচনা হয় বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে এবং আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ ঢাকায় বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির কেন্দ্রীয় ও মহানগর কমিটির এক যৌথ সভার ঘোষণা করেন সংগঠনের মহাসচিব।

আরও খবর: