দেশজুড়ে

বরগুনায় রুহিতার চরের স্থায়ী সীমানা নির্ধারণ অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা।

  জাগো কন্ঠ ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ

আলমগীর হোসেন শুভঃবরগুনা প্রতিনিধি

রোববার সকাল সাড়ে ১০টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেতাগী উপজেলার বুড়ামজুমদার, সরিষামুড়ী ও কাজিরাবাদ ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিষখালী নদীর বুকে জেগে ওঠা এই চরটি নিয়ে বেতাগী ও বামনা উপজেলার মধ্যে বিরোধ চলে আসছে। নদীভাঙনে ভিটেমাটি হারানো ভূমিহীন পরিবারগুলো এই চরে বসবাস করে আসলেও তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা করা হয়েছে।

তারা অবিলম্বে রুহিতার চরের স্থায়ী সীমানা নির্ধারণ এবং ভূমিহীনদের বসবাসের বৈধ অনুমতির দাবি জানান। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক মিজ তাসলিমার সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক বিষয়টি দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।