দেশজুড়ে

পিএসসির সংস্কার আন্দোলনের চিকিৎসক পরিষদের ৩ দফা দাবি

  জাগো কণ্ঠ ডেস্ক ১৪ জুলাই ২০২৫ , ৫:৫০ পূর্বাহ্ণ

মো:ওসমান গনি:

“বিসিএস পরীক্ষায় সব ক্যাডারের চাকুরীতে প্রবেশের ক্ষেত্রে এবং বিসিএস এর আওতায় বাইরেও সকল সরকারী চাকুরীতে প্রবেশের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩০ বছর থেকে ৩২ বছর নির্ধারিণ করা হয়।”

রোববার(১২ জুলাই) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরন অনশন কর্মসূচিতে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য গত ২৯ মে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ৪৮ তম স্পেশাল বিসিএস পরীক্ষায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে হেলথ ক্যাডারের আগ্রহী চাকুরী প্রত্যাশীরে আবেদন এর বয়সসীমা পূর্বের ন্যায় ৩২ বছর উল্লেখ করা হয়, যেটি ডাক্তারদের সঙ্গে চরম৷ বৈষম্যমূলক আচরণ বলে আমরা মনে করি।

যেখানে সাধারণ ও কারিগরি অন্যান্য সকল ক্যাডারের আগ্রহীদের চাকুরীক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়ানো হলো, সেখানে দিন রাত পরিশ্রম করা সাদা এপ্রোনধারী আমরা যাঁরা ডাক্তার, তাঁদের কেন স্পেশাল ৪৮ তম বিসিএস পরীক্ষায় আবেদন থেকে বঞ্চিত করা হলো; সেটি কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মনে করি।

ইতোমধ্যে, আমাদের উত্থাপিত চার দফা দাবীর মধ্যে ১টি দাবী ইতোমধ্যে মেনে নিয়েছে পিএসসি; ফলে যেসব ডাক্তারগন আবেদন করতে পারেন নি, তারা এখন স্পেশাল বিসিএস প্রিলিমিনারী পরীক্ষায় অংশগ্রহনের জন্য সুযোগ পেলেন।

উল্লেখ্য যে, গত ৩৯তম ও ৪২ স্পেশাল বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এর প্রজ্ঞাপন জারীর ৩ মাস পরে চিকিৎসকদের (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

কিন্তু এবার সার্কুলার প্রকাশের পর, মাত্র ৪৮ দিনের মধ্যে প্রিলিমিনারী (লিখিত) পরীক্ষা আয়োজনের তারিখ ঘোষনা করে। যেখানে করোনা কালীন সময়েও ৯০ দিন সময় দিয়ে পরীক্ষা আয়োজন করা হয়েছিল সেখানে বর্তমানে এমন কোনো জরুরি অবস্থা বিদ্যমান নেই, তবুও চিকিৎসকদের দাবী অগ্রাহ্য করে ১৮ জুলাইয়ে পরীক্ষার প্রবেশপত্র কেন তড়িগড়ি করে প্রকাশিত হল- এ ব্যাপারে পিএসসির সুস্পষ্ট অবস্থান জানতে চাই।

৩ দফা
তাই ৪৮তম স্পেশাল বিসিএস প্রিলিমিনারী পরীক্ষার সময়সূচী যোক্তিকভাবে পিছিয়ে দেয়া।

বঞ্চিত ডাক্তাররে আবেনের জন্য যোক্তিক নতুন সময়সীমা নির্ধারণ।

প্রিলিমিনারী পরীক্ষার ফল ও ভাইভার নম্বর ফল প্রকাশ ন্যায্য।

আরও খবর: