দেশজুড়ে

পাবনা জেনারেল হাসপাতালের নার্সকে মারধরের অভিযোগ

  জাগো কণ্ঠ ডেস্ক ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৬ পূর্বাহ্ণ

পাবনা জেনারেল হাসপাতালে রাজা হোসেন নামে এক ইন্টার্ন নার্সকে মারধরের অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক দালালের বিরুদ্ধে।  

মঙ্গলবার দুপুরে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে মারধরের এ ঘটনা ঘটে। পরে ঘটনার বিচার চেয়ে দিনব্যাপী কর্মবিরতি পালন করেন ইন্টার্ন নার্সরা। ঘটনার বিচার চেয়ে হাসপাতালের পরিচালক ও সদর থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

অভিযুক্ত সাদ্দাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার পর হাসপাতালে ছুটে আসেন পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্দু বালা। হাসপাতালের পরিচালককে সাথে নিয়ে ভুক্তভোগী নার্সদের সঙ্গে কথা বলে অভিযুক্ত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, ঘটনা শোনার পর পরই তিনি হাসপাতালের ইন্টার্ন নার্সদের কাছে যান। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা হাসপাতালের পরিচালনা পরিষদ বৈঠক করেছি।