রাজধানী

পল্টন ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় কমিশনারের হামলায় আহত

  জাগোকন্ঠ ১৭ আগস্ট ২০২২ , ১২:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


ঢাকা মহানগর দক্ষিন পল্টন ১৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসীমউদ্দিন স্থানীয় কমিশনারের হামলায় আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার।


পারিবারিক সূত্র থেকে জানাযায়, মোঃ জসীমউদ্দিন কে একই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এনামুল হক আবুল ও তার সঙ্গীয় তার ছোট ভাই পান্না, রানা, সবুজ, রাশেদ এবং মিরন সহ আরো ৭/৮ জন রাত আনুমানিক ১২টার সময় শান্তিনগর রাজারবাগের হোয়াইট হাউজ হোটেলে ডেকে নিয়ে যায়। এরপর এনামুল হক আবুলের নেতৃত্বে তার ওপর হামলা চালিয়ে বেদম মারপিট করে। জসীমউদ্দিনের  মুখে ও বুকে উপর্যুপরি কিল ঘুসি ও লাথি মেরে মারাত্মক ভাবে আহত করেন।পরে মুখে রক্তাক্ত জখম অবস্থায় ও বুকে প্রচন্ড ব্যাথা নিয়ে জসীমউদ্দিন কে স্থানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।  


চিকিৎসা চলাকালীন ডাক্তার জানান, তার মুখে বিভিন্ন জায়গার কেটে যায় ও মারাত্মক জখমের কারনে সেলাই দিতে হয়েছে। বুকে প্রচন্ড আঘাতের সময় জসিমউদ্দীন মেসিভ হার্ট এটাক করেছেন। তার অবস্থা অবস্থা আশঙ্কাজনক ।


জসীমউদ্দিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তার আত্মীয় মূসা জানান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। থানায় কোনো মামলা দায়ের করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি জানান, জসীমউদ্দিনের শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে তারা এখনও মামলা করার মত সময় পাননি।

আরও খবর: