জাগোকন্ঠ ৩ জানুয়ারি ২০২৩ , ১২:৪৭ অপরাহ্ণ
জামালপুর, প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলার দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসর এলাকার বাসিন্দা প্রফেসর কাজী কাইয়ুম শিশিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে এলাকা বাসী। মিছিলটি দেওয়ানগঞ্জ পৌরসভার সামনে থেকে শুরু হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানা প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ করে।দেওয়ানগঞ্জ উপজেলা চত্বরে মানব বন্ধন করে।মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে স্মারক লিপি জমা দেয়।
মানব বন্ধনে মোঃ সাইদুর রহমান বলেন প্রফেসর কাজী কাইয়ুম শিশির একজন জমি লোভী। সে দেওয়ানগনঞ্জ পৌরসভার চর ভবসুর এলাকায় অসহায় লোকজনের জমি জোরপূর্বক দখল করে নেয়। ভয় দেখায় হুমকি দামকি দেখায়, অত্যচার নির্যাতন করে আসছে।
খায়রুজ্জামান বলেন আমার বাবা মারা যাবার পরে অনেক কষ্টে দিনাতিপাত করে আসছি। বাড়ি ভিটা ছাড়া আর কোন জমি নাই। সেই জমির উপর নজর পরে শিশিরের। আমাদের ভিটা মাটি ছাড়া করেছে।
শিশির তার স্বার্থের জন্য আমরা গরিব অসহায় দুর্বলতার সুযোগ নিয়ে জমি দখল ক্ষমতার অপব্যবহার করে আসছে ।
গোলাপ মিয়া বলেন, শিশির নিপা রাইস মিলে নামে সি সি ঋণের জন্য আমাদের জমি দখল করে নেয়। এ বিষয়ে আদালতে মামলা চলছে। জমি দখল করেই ক্ষান্ত হয় নাই প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে।
জানা যায় ভুক্তভোগীরা আদালতে মামলা দার করেছেন মামলাটি চলমান রয়েছে ।






