দেশজুড়ে

দেওয়ানগঞ্জ আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  জাগোকন্ঠ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:১৩ অপরাহ্ণ

জামালপুর জেলা, প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিএনপি- জামাতের সন্ত্রাস,সহিংসতা রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৯ ফেব্রুয়ারি বিকালে দেওয়ানগঞ্জ আওয়ামী যুবলীগের আয়োজনে, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাদ্দাম হোসেন জাহিদী ও মামুনুর রশীদ মামন এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল র‍্যালী বের হয়। পরে দেওয়ানগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি শেষ হয়।
র্যালীতে অংশ নেন উপজেলার ইউনিয়ন সমূহের আওয়ামী যুবলীগের নেত্রীবৃন্দ, দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল খান, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, মানিক উল্লাহ সহ প্রমূখ ।

আরও খবর: