জাগোকন্ঠ ১২ অক্টোবর ২০২৩ , ৪:২০ অপরাহ্ণ
এস এম খোরশেদ আহম্মেদ(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পৌর শহরের সরকারি হাইস্কুল-মাদারের চর ব্রীজ পর্যন্ত ২.৭৫ কি.মি সড়কের আরসিসি ঢালেইয়ের উদ্ভোধন করে এলজিইডি কর্তৃপক্ষ । আজ বৃহস্প্রতিবার দুপুর ৩ টায় । উন্নয়নের ছোয়াই স্থানীয়রা সরকারের প্রশংসায় পঞ্চমুখ ।
উদ্ভোধন কালে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরন্নবী অপু সহ ওয়ার্ড কমিশনার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিক জুয়েল সহ প্রমুখ ।
সড়কটি উপজেলার অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক । পাশ^বর্তী উপজেলা বকশিগঞ্জের সাথে যোগাযোগের জন্য অতুলনীয় ভূমিকা রাখে। দীর্ঘ দিন ব্যাবহারের ফলে সড়কটিতে কিছু খনাখন্দ দেখা দিয়েছিলো । এতে সংস্কারের প্রয়োজন হয়ে পড়ে । এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সড়কটি সংস্কারের চেষ্টা করে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন । অতঃপর সড়ক সংস্কারের বাজেট পাশ হয় ৩ কোটি ২৯ লক্ষ ১৩ হাজার টাকা । সড়কটির দুপাশে ৩ ফিট প্রশস্থ সহ নতুন কার্পেটিং হচ্ছে ।
মূল ঠিকাদার শ্যামল চন্দ্র সাহা বলেন, সড়কটির কাজ এস্টিমেট অনুযায়ী সঠিক ভাবে করার জন্য মিস্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে । এবং সর্বক্ষণ সাইড ইঞ্জিনিয়ার দ্বারা কাজ পরিচালনা চলছে ।
উল্লেখ্য কাজের গুনগত মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা প্রকৌশলী তোফায়েল আহমেদ ।











