জাগোকন্ঠ ১ মে ২০২৪ , ৭:০২ পূর্বাহ্ণ
নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জে মহান আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।বুধবার (০১ মে) সকালে জাতীয় শ্রমিক লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আয়োজনে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসমত আলী।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য ও পোর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ, আব্দুল মুমিন লাল মিয়া,আব্দুল সালাম মিয়া,সামসুল আলম, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান প্রমূখ।
সঞ্চালনায় ছিলেন, জাতীয় শ্রমিক লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক মো: ইব্রাহিম খান।









