দেশজুড়ে

ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের উদ্যোগে সাহিত্য আড্ডা

  জাগোকন্ঠ ২৯ অক্টোবর ২০২২ , ৪:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের উদ্যোগে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের উদ্যোগে সেগুন বাগিচায় ট্যাক্সেস বার হলরুমে ‘অগ্রজের সঙ্গে এক বিকেল ও সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন আঞ্চলিক ইতিহাস লেখক ও কবি আবদুর রব শিকদার। সংগঠনের সভাপতি মিজানুর রহমান গ্রামসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকন রেহানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিটিআরসির চেয়ারম্যান, সিনিয়র সচিব শ্যামসুন্দর সিকদার।
বক্তব্য রাখেন, বিজ্ঞান লেখক অধ্যাপক এমএ আজিজ মিয়া, লেখক তালুকদার মহিবুল আলম, সরকারী রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মোশার্রফ আলী, সিনিয়র লেখক মীর মোহম্মদ শাহজাহান, সংগঠনের সহসভাপতি লেখক ও ভাস্কর শিল্পী ফণীন্দ্রনাথ রায়, সহযোগী অধ্যাপক ওয়াজেদ কামাল, শিব শংকর মোদক প্রমুখ। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, লেখক গোলাম ফারুক, মোহাম্মদ শাহ আলম, সালেহ আহমেদ শিশির, রেদোয়ান মাসুদ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন, আবদুর রাজ্জাক, হুসাইন মুহাম্মদ আরিফ প্রমুখ।
আবদুর রব সিকদার তাঁর স্মৃতিচারণায় বলেন, ছোট বেলা বাবার মৃত্যু হওয়ায় সংসারে অভাব অনটন দেখা দেয়। তবে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পাওয়ায় শিক্ষকদের নজরে আসি এবং শুধু মেধার কারনেই উচ্চ শিক্ষা লাভে সমর্থ হই। তিনি বলেন, মাদারীপুর সরকারী নাজিম উদ্দিন কলেজে পড়তে এসে ছাত্র ইউনিয়েনের রাজনীতিতে জড়িয়ে পরি। পরবর্তীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। স্বাধীনতার পরে মাস্টার্স ডিগ্রি অর্জন করে টিসিবিতে অফিসার হিসেবে যোগ দেই। তিনি আরো বলেন, এর আগে নিজগ্রামে একটি হাইস্কুল প্রতিষ্ঠায় ভূমিকা রাখি এবং এ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে কাজ করি। লেখালেখিতে যারা উৎসাহ দিয়েছেন তাদের মধ্যে তার অফিসের কলিগ লেখক গবেষক অনুপম হায়াৎ অন্যতম বলে উল্লেখ করেন। তিনি তার জীবনকে সফল উল্লেখ করে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হতে ও নিজেদের যোগ্যকরে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

আরও খবর: