জাতীয়

চট্টগ্রাম বন্দর পরিচালনায় আগ্রহী ‘ডিপি ওয়ার্ল্ড’

  জাগোকন্ঠ ২৩ আগস্ট ২০২২ , ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর এবং এর বে টার্মিনাল পরিচালনা ও সমন্বিত আনুষঙ্গিক সহযোগিতার (লজিস্টিক সাপোর্ট) বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ডিপি ওয়ার্ল্ড (দুবাই পোর্ট) কর্তৃপক্ষ। তারা ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) ও মেরিটাইম সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে তারা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে ডিপি ওয়ার্ল্ডের এশিয়া উপ-মহাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রিজওয়ান সুমারের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় তারা ওই আগ্রহের কথা জানান।

বৈঠকে বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, ডিপি ওয়ার্ল্ড কর্তৃপক্ষের এশিয়া উপ-মহাদেশের পরিচালক (বাণিজ্য উন্নয়ন) কেভিন ডি’সুজা, কান্ট্রি ডিরেক্টর শামীমুল হক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর: