দেশজুড়ে

গোসাইরহাটে বিকল্প জীবিকারক জন্য ৭৫ জেলেকে বকনা বাছুর বিতরণ

  জাগো কণ্ঠ ডেস্ক ১৬ জুন ২০২৫ , ৫:৫১ অপরাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি।

শরীয়তপুুর গোসাইরহাট উপজেলায় ২০২৪ – ২০২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭৫ জন প্রান্তিক জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয়ের উদ্যোগে এই বাছুর প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাব্বির সাজ্জাদ। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ সহকারীভেটেরিনারি সার্জন ডা.মিজানুর প্রমুখ।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় নিবন্ধিত জেলেদের মধ্যে থেকে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ৭৫ জন জেলেকে বাছুর দেওয়া হয়েছে।

হি/আই

আরও খবর: