জাগো কণ্ঠ ডেস্ক ২২ জানুয়ারি ২০২৫ , ৩:৩৫ অপরাহ্ণ
গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুর গোসাইরহাটে এলজিইডির উদ্যোগে শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসের সামনে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকরা জানান , তারুণ্যের উৎসব – ২০২৫ এর উপলক্ষে সারা বাংলাদেশে পরিছন্ন অভিযান, বর্জ্য, শুন্যতার প্রচার,ডেঙ্গু মোকাবেলা মুশক নিধন ও জলাবদ্ধতা নিরসন উপলক্ষে পরিষ্কার পরিছন্ন সপ্তাহ অংশ হিসেবে উপজেলা প্রশাসক কর্তৃক প্রেরিত এল.সি.এস গরীব পরিছন্ন কর্মী মহিলাদের মাঝে বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলজিইডির শরীয়তপুর জেলা নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলাম, এলজিইডি গোসাইরহাট উপজেলা প্রকৌশলী মো. ওবায়দুল বাশারসহ অন্যান্য কর্মকর্তারা। কর্মরত সকল মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন বলে আয়োজকরা জানান।













