জাগো কণ্ঠ ডেস্ক ৬ এপ্রিল ২০২৫ , ১১:১২ পূর্বাহ্ণ
মাহতাব চৌধুরী, নোবিপ্রবি প্রতিনিধিঃ
গাজাবাসীর প্রতি ইসরাঈলীদের নির্বিচার গনহত্যার প্রতিবাদে আগামীকাল সারাবিশ্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রেখে হরতাল পালন করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিরা।
তারই সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশে সর্বপ্রথম চুয়েটের শিক্ষার্থীরা আগামী ৭ তারিখ তাদের ক্লাস-পরিক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। এর সাথে একাত্মতা প্রকাশ করেছে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রেক্ষিতে আগামী ৭ তারিখ নোবিপ্রবির ক্লাস পরিক্ষা বন্ধ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া বিষয়টি নোবিপ্রবির পরিক্ষা নিয়ন্ত্রক কমিটিকে এই বিষয় সম্পর্কে অবহিত করেছে সাধারণ শিক্ষার্থীরা।
নোবি/আই


















