জাগো কণ্ঠ ডেস্ক ৬ সেপ্টেম্বর ২০২২ , ৭:৩৭ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলেছিলেন সুরেশ রায়না। এবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন এই ভারতীয় ক্রিকেটার। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক টুইটে অবসরের কথা নিজেই জানিয়েছেন তিনি।
ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়ে টুইটে রায়না লিখেছেন, ‘দেশ এবং আমার প্রদেশ ইউপি’র হয়ে খেলা ছিল খুবই সম্মানের বিষয়। আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি বিসিসিআই, উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, চেন্নাই সুপার কিংস, রাজিব শুক্লা (আইপিএলের সাবেক চেয়ারম্যান) এবং সকল ভক্তদের প্রতি তাদের সমর্থন ও আমার সক্ষমতার ওপর তাদের অকুণ্ঠ আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
২০২০ সালে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরপরই রায়নাও দেশের জার্সিতে তাকে আর দেখা যাবে না বলে জানিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা ছিল তার।
বিস্তারিত আসছে…






