জাগোকন্ঠ ২৯ এপ্রিল ২০২৩ , ২:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিলেন ঢাকা মহানগর উওর ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর উত্তরখান এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কৃষক মামুন মিয়ার ৩ বিঘা জমির ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়ে আসছে। আমরা তারই ধারাবাহিকতায় আজ কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এ কাজ অব্যাহত থাকবে।’
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেয় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।





