জাগো কণ্ঠ ডেস্ক ৬ জানুয়ারি ২০২৫ , ১:৫৩ অপরাহ্ণ
ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষীকিতে কেক কাটায় রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার হয়েছে।
রবিবার (৫ জানুয়রি) গভীর রাতে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের তাদের নিজ বাড়ি থেকে দুজনকেই গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ।
রাব্বি চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে। তারা উভয় একই এলাকার বাসিন্দা। সে চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
পুলিশ জানায়, ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাব্বীর বাড়ীতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
সখিপুর থানা অফিসার ইনচার্জ মো. ওবায়েদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নিয়মিত মামলা দিয়ে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

















