দেশজুড়ে

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ করে প্রশংসা কুড়াচ্ছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব শান্ত

  জাগো কন্ঠ ৩ মার্চ ২০২৬ , ৪:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি পালন করে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান শান্ত। তার এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে ইতিবাচক আলোড়ন।

সরেজমিনে গিয়ে জানা যায়, রাজধানীর মিরপুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিন সুবিধাবঞ্চিত, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার  বিতরণ করা হচ্ছে। কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় প্রতিদিন ৫ শতাধিক  মানুষের হাতে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আমিনুর রহমান শান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজপথের পরীক্ষিত কর্মী হিসেবে পরিচিত। তিনি পূর্বে সরকারি বাংলা কলেজ ছাত্রদল-এর নির্বাচিত নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে অতীতে রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়েছে তাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই একজন নেতার প্রকৃত পরিচয়। রমজানের মতো পবিত্র মাসে এমন ধারাবাহিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করছে।
এ বিষয়ে আমিনুর রহমান শান্ত বলেন, “রমজান আত্মশুদ্ধি ও মানবিকতার মাস। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী এই কার্যক্রম পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে।”
তার এই মহতী উদ্যোগকে ঘিরে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে তরুণ নেতৃত্বের একটি দায়িত্বশীল দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

আরও খবর: