জাগোকন্ঠ ৪ সেপ্টেম্বর ২০২২ , ১:৪০ অপরাহ্ণ
এশিয়া কাপে আবারও মুখোমুখি ভারত আর পাকিস্তান। গ্রুপপর্বে এশিয়া কাপে দুই দলের প্রথম সাক্ষাতে ভারত হেসেছিল শেষ হাসি, সেদিন টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
গ্রুপপর্বের ম্যাচের উল্টোটা হলো এবার। আজ টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেদিন ভারত অধিনায়ক যা করেছিলেন, আর তিনিও তা-ই করলেন। শুরুতে ব্যাট করতে পাঠিয়েছেন প্রতিপক্ষ ভারতকেই।

















