দেশজুড়ে

ছাত্র আন্দোলনে ৭ শহীদ পরিবারকে ১৪ লাখ টাকা প্রদান করলেন জামায়াত

  জাগোকন্ঠ ৬ সেপ্টেম্বর ২০২৪ , ৪:২৯ অপরাহ্ণ

মাহাবুব তালুকদার:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত হওয়া শরীয়তপুরের ৭ শহীদ পরিবারের প্রতিটি পরিবারকে (২ লাখ) টাকা করে মোট ১৪ লাখ টাকা প্রদান করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ।

৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শরীয়তপুরের শহীদ ৭টি পরিবারকে ১৪ লাখ প্রদান করা হয়।

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের নায়েবে আমীর কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মজলিসে শূরা সদস্য সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

এসময় প্রধান অতিথি বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা।এ স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য একটি মহল গোপনে তৎপর হয়ে আছে, তাই আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে জাতীয় ঐক্য গঠন করতে হবে। কোনো দখলদারের কাছে দেশকে ছেড়ে দেয়া যাবে না। হত্যা, নির্যাতন, খুন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা খুনের সাথে জরিত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের আন্দোলনে  নিহতদের পরিবারের জন্য জামায়াতে ইসলাম কাজ করে যাবে। আহতদের চিকিৎসা খরচ দেয়া হবে ইনশাআল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাওলানা মাসুদুর রহমান ও জেলা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত কাউসার। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন- শহীদ মামুনের পিতা আ. গনি ও শহীদ নুরে আলমের ছেলে মো. ইমন।

এসময় বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক  ও শরীয়তপুর-১ আসনের সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা খলিলুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, জেলা  জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী ইলিয়াস সহ জেলা ও উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।

আরও খবর: