জাগো কণ্ঠ ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মিরপুর ১২ নম্বর আলুব্দিগ্রামে আবু সাঈদ মাতবরের তত্ত্বাবধানে বিএনপির উদ্যোগে ঢাকা-১৬ আসনে ধানের শীষের মনোনীত পদপ্রার্থী আমিনুল হকের সমর্থনে গণসংযোগ, লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রূপনগর এলাকায় স্বতঃস্ফূর্ত জনতার অংশগ্রহণে রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ মাতবরের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী গণসংযোগ শেষে এক বিশাল মিছিল আলুব্দিগ্রাম ও আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে।
এ সময় আবু সাঈদ মাতবর বলেন, স্বাধীনতা যুদ্ধে আলুব্দিবাসী সহ এ দেশের মানুষ পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। সেই দুঃসহ স্মৃতি আজও মানুষের মনে দাগ কেটে আছে। নানা কৌশলে যারা আবারও জনগণের অধিকার হরণ করতে চায়, তাদের কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। আলুব্দি, রূপনগর ও পল্লবী এলাকার জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনাব আমিনুল হককে বিপুল ভোটে নির্বাচিত করবেন-ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনায় দেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে এগিয়ে যাবে।
এতে উপস্থিত ছিলেন,আলুব্দি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাদবর, সহ সভাপতি বিটুল মাদবর, বাবুল মাদবর, নূরু ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন যুগ্ম সম্পাদক ফারুক মোল্লা, ছাত্র বিষয়ক সম্পাদক প্রান্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক বাবুল।রূপনগর থানা বিএনপি নেতা সাহেদ হোসেন, জহির ইসলাম মোল্লা, আব্দুর রহিম।ছাত্রনেতা সাদিক মাদবর, রিশাদ মাদবর,রিয়াদ মাদবর।যুবনেতা বাদশা, সোহান মোল্লা,আনোয়ার। পল্লবী থানা, জাসাস সদস্য সচিব, সাব্বির যুগ্ম আহবায়ক নাহিদ, সোহাগ। রূপনগর থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব রনি, সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ। শ্রমিক দল ৯২ নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ৩ নং ইউনিট সভাপতি জামাল হাওলাদার-সহ বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মি/আই/আ


















