প্রিন্ট এর তারিখঃ Jul 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 20, 2026 ইং
নিজের ‘আইডল’ নেইমারকে শিরোপা উৎসর্গ করলেন স্প্যানিশ ফুটবলার

ফেররান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিজে গোল করতে না পারলেও জয় নির্ধারণী গোলে অ্যাসিস্ট করেছিলেন নিকো উইলিয়ামস। স্পেনকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করতে তার ভূমিকা এক কথায় অনন্য।
ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন নিকো উইলিয়ামস। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত। সত্যিই অনেক আনন্দিত। আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। নেইমার আমার আদর্শ। আশা করি তিনি আমাদের খেলা দেখেছেন। এই শিরোপাটা তারই জন্য।’
স্পেন এক গোলের ব্যবধানে জিতলেও আর্জেন্টিনার জালে তারা বল পাঠিয়েছে মোট তিনবার। এর মধ্যে একটি গোল বাতিল হয়েছিল নিকো উইলিয়ামসেরও। ম্যাচ জেতার কারণে এই বিষয়ে কোনো আক্ষেপ নেই নিকোর। তিনি বলেন, ‘কোনো সমস্যাই নেই। আমরা ম্যাচ তো জিতে গেছি।’
নিকো শিরোপা জিতেছে, কিন্তু নিজের শেষ বিশ্বকাপে সুবিধা করতে পারেননি নেইমার। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এবং শেষ ষোষোর লড়াইয়ে কিছু মিনিট খেলতে পেরেছেন তিনি। পেনাল্টি থেকে একটি গোল করলেও দলকে কোয়ার্টারে তুলতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।