প্রিন্ট এর তারিখঃ Nov 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 28, 2026 ইং
দেওয়ানগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি.:
জামালপুরের দেওয়ানগঞ্জে রেক্টর আবুল হোসেন আকন্দের স্মরণে ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত
দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী একেএম আনিস উল হক ফারুকের ব্যক্তিগত উদ্যোগে এ বৃত্তি পরীক্ষায় দেওয়ানগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের মেধা বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে এ বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন দেওয়ানগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কাঠারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম,
ঝালরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো.আক্তার হোসেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।