প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে কৃষক দলের বিক্ষোভ

দেওয়ানগঞ্জ উপজেলা (জামালপুর) প্রতিনিধি.
দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দল। উপজেলা কৃষক দলের সভাপতি রেজাউল করিম বাবলু বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধায় দলীয় কার্যালয়ে এ প্রতবিাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, নড়াইলের কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. মুনিরুর রহমান মনির, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,
পৌর কৃষক দলের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফারুক মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, উপজেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতৃবৃন্দ।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।