প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আওয়ামী লীগ: রাশেদ খাঁন

গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং দলটি দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বিবেকহীন হয়ে পড়েছেন। তাদের দাফন সম্পন্ন হয়ে গেছে। নতুন করে আর সুযোগ দেওয়া হবে না।
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের গাদ্দার। তিনি পালিয়ে গেছেন। তবে তাঁর রক্ত নেওয়া এখনো শেষ হয়নি। এখন আওয়ামী লীগের রক্ত খাওয়ার ষড়যন্ত্র করছেন। এ জন্য গোপালগঞ্জকে ব্যবহার করছেন। শেখ হাসিনা ভয়ে কাঁপছেন। তাই তো লগি-বইঠা হাতে নিয়েছেন।
তারেক রহমান আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব নয়। জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে জিততে হবে। জুলাইয়ের পর যে সহানুভূতি দেখিয়েছি, তা ভুল ছিল।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।