প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বেরোবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার

বেরোবি প্রতিবেদক:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. তানজিউল ইসলাম জীবন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। তাঁদের অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়।
উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। এ বছর তাঁর ৬১তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।