প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
পারমাণবিক শক্তিধর দেশগুলোর ১০ অস্ত্রই যথেষ্ট, দাবি ট্রাম্পের

পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর বর্তমান অস্ত্রভাণ্ডার কমিয়ে মাত্র ১০টি করে পারমাণবিক অস্ত্র রাখাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ মন্তব্য করেন তিনি।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, এখন মাত্র ১০টি অস্ত্রই যথেষ্ট। আমরা যে ধরনের শক্তির কথা বলছি, সেটি এমনই।’
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সঙ্গে রাশিয়া ও চীনের তুলনাও করেন ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার, রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০ এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
চীনের পারমাণবিক অস্ত্র তৈরির গতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বেইজিং ব্যাপকভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আগামী ১০ বছরের মধ্যে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছাকাছি পৌঁছে যেতে পারে।
তবে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো সহজ হবে না বলেও স্বীকার করেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দেশগুলোকেও নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে রাজি করানো কঠিন হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।