প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের এক মামলায় আওয়ামী লীগ নেতা হাজী তাজুল ইসলাম (৫২) কে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখার আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গত (৫ নভেম্বর) সোমবার রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া বাজার চৌরঙ্গী মার্কেটের সামনে হইতে গ্রেফতার করা হয়।
পুলিশের আবেদনপত্র সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-০৮, তারিখ-০৯/১১/২০২৩, ধারা- সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩) এর মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাজী তাজুল ইসলাম ঘাটারচড় এলাকার বাসিন্দা । তার পিতা মৃত মাওলানা বাসার উদ্দিন। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ইট-বালি ব্যবসায়ী বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে তাকে জেল হাজতে রাখা প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (নিঃ) মো. রুহুল আমিন আদালতের কাছে আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে আটক রাখার আবেদন জানান।
আদালত সূত্রে জানা গেছে, আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী নির্দেশনা দেবেন।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।